1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি”র ১৫ সদস্য বিশিষ্ট সংশোধিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় ফুটবল খেলতে গিয়ে পেটে বলের আঘাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্র মাদারীপুরে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেফতার সেফটি ট্যাঙ্কে শ্রমিকের মৃত্যু,মৃতের বাড়িতে লাশ পৌঁছে দিয়ে দ্রুত পলায়ন ফ্যামিলি কার্ড নিয়ে জামায়েত ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই ছিলো- এমপি খোকন তালুকদার” পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইল প্রতিনিধিঃ-

পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, পুলিশের কোনো সদস্য মাদক কারবারের সঙ্গে জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাদকাসক্ত শনাক্তে তাদের ‘ডোপ টেস্ট’ করা হবে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান আরও বলেন, মব সৃষ্টি, চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ডরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং ব্যবস্থা জোরদার করা হবে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে সাংবাদিকসহ সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, এ বছর খুলনা বিভাগের ১০ জেলায় পুলিশ বিভাগের পক্ষ থেকে ৫০ হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছ লাগানো হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার রবিন হালদার ও মোহাম্মদ মহসিন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সহ-সভাপতি সুলতান মাহমুদ, আজিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com