1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চিহ্নিত ডাকাত সহিদ বাকেরগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৯:৩৪|
সংবাদ শিরোনামঃ
সেলিমা রহমান এমপি নির্বাচিত হওয়ায় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ মাদারীপুরে বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষন”আদালতে মামলা”স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী  নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি। নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা

চিহ্নিত ডাকাত সহিদ বাকেরগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল,নিউজ ডেক্স প্রতিদিনের ক্রাইমঃ- বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন এর যোগদানের পর থেকে মাদকসহ বিভিন্ন মামলার অপরাধীকে গ্রেফতার ও নির্মূলের অভিযান প্রশংসনীয় ভূমিকায়।

বাকেরগঞ্জ উপজেলার আলোচিত ডাকাত একাধিক খুন ও ডাকাতি মামলার পলাতক আসামী ডাকাত সহিদ কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছেন বাকেরগঞ্জ থানা পুলিশ।

রবিবার ১১ ফেব্রুয়ারি বিকাল ৫:২০ এর সময় বাকেরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার মাধ্যমে ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিহারীপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৪০) পিতা- মৃত্যঃ মোসলেম হাওলাদার এর বাড়ির পিছনের ভিটায় ডাকাতির প্রস্তুুতিকালে একই গ্রামের আন্তঃজেলা ডাকাত মোঃ সহিদ খান (৪০) পিতা-মোঃ ইসমাইল খানকে দেশীয় অস্ত্রসস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশের উপস্থিতি টেরপেয়ে সহযোগী অন্যান্য ডাকাতরা দৌড়ে ঘটনা স্থান থেকে পালিয়া যায়। অফিসার ইনচার্জ আফজাল হোসেন এর নির্দেশনায় অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই কাইয়ুম হোসেন, এসআই রিয়াজ হোসেন, এএসআই ফারুক হোসেন সহ সঙ্গীয় ফোর্সগন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, সহিদ একজন দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। অনেক চেষ্টার মাধ্যমে তাকে থানা পুলিশের জালে ধরা পড়তে হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত মোঃ সহিদ খান(৪০) সহ পলাতক ডাকাতদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হইয়াছে। ডাকাত সহিদ খান (৪০) এর বিরুদ্ধে বাকেরগঞ্জ থানা সহ বাংলাদেশের বিভন্ন থানায় খুন সহ একাধিক ডাকাতি মামলা রয়েছে।

তিনি আরো জানান, বাকেরগঞ্জ থানার পুলিশের নেতৃত্বে ডাকাত, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলোমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com