1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ঘূর্ণিঝড় ‘হামুন’র কারণে হঠাৎ লঞ্চ বন্ধে ভোগান্তিতে যাত্রীরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:০১|
সংবাদ শিরোনামঃ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী,, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি, -এর নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছেন”এমপি খোকন তালুকদার রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের প্রতিশোধে ভাইকে হত্যা; আদালতে বোনের স্বীকারোক্তি,, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটের মাঠে তরুণ সমাজসেবক বাহারুল চৌধুরী গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

ঘূর্ণিঝড় ‘হামুন’র কারণে হঠাৎ লঞ্চ বন্ধে ভোগান্তিতে যাত্রীরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,চাঁদপুর জেলার স্টাফ রিপোর্টার।ঘূর্ণিঝড় ‘হামুন’র কারণে পূর্ব সর্তকতা হিসেবে চাঁদপুর থেকে ঢাকা, নারায়ণগঞ্জ লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে হঠাৎ করে লঞ্চ বন্ধের এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকে লঞ্চঘাটে এসে ফিরে যাচ্ছেন।

মঙ্গলবার মোহনপুর দেখা যায়, শত শত যাত্রীর ভিড়। সবগুলো পন্টুন গেট বন্ধ করে দেওয়ায় তারা বাইরে অবস্থান করছেন। এসময় অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় চাঁদপুর থেকে বিভিন্ন রুটে লঞ্চসহ সব ধরণের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিকেল ৫টার দিকে নৌযান চলাচল বন্ধের নির্দেশনা দেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন।

বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে ঘূর্ণিঝড় হামুন জন্য ৭ নম্বর বিপদ সংকেত জারি করেছে। এই সংকেতের মানে, বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে।

বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন বলেন, ঘূর্ণিঝড় হামুন-এর কারণে চাঁদপুর নদী বন্দর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা-চাঁদপুর ভায়া শরিয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষীপুর), ইলিশা ঘাট (ভোলা) নৌ-পথের সব ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সব নৌযানকে নিরাপদ স্থানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com