1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আলোকসজ্জা, পূজা-অর্চনা আর সম্প্রীতির বন্ধনে মুখর গৌরনদী, বিভিন্ন মন্দিরে পূজা কমিটির নেতৃবৃন্দ উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি, বিয়ের কাগজপত্র তৈরি এবং শেষ পর্যন্ত ধর্ষণ মামলা—একের পর এক ঘটনায় বরিশালের গৌরনদীর দক্ষিণ পালরদী গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী প্রতিবেশী সেন্টু ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মামলা দায়েরের পর অভিযুক্তের খোঁজ পাচ্ছে না পুলিশ।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে ওই ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন সেন্টু ভূঁইয়া। পরে বিয়ে ও জমি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে গত অক্টোবর মাসে টানা চার দিন ধরে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন তাঁকে।

ঘটনার এখানেই শেষ নয়। গত ৩ নভেম্বর জমি লিখে দেওয়ার কথা বলে ছাত্রীকে বরিশাল আদালতে নিয়ে যান অভিযুক্ত। সেখানে কোর্ট ম্যারেজের নামে বিয়ের কাগজপত্র তৈরি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপরও স্ত্রী পরিচয়ে একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী।

তবে অভিযুক্ত সেন্টু ভূঁইয়ার বক্তব্য ভিন্ন। তাঁর দাবি, বরিশালের একজন আইনজীবীর মাধ্যমে তাঁরা কোর্ট ম্যারেজ করেছেন। বিষয়টি গোপন রেখে ওই ছাত্রীকে তাঁর বাবার বাড়িতে পাঠিয়ে দেন তিনি।

সেন্টুর ভাষ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাঁকে চাপ দেন। একপর্যায়ে তিনি বিয়ের কথা স্বীকার করেন। পরে সন্ধ্যায় নতুন শ্বশুরবাড়িতে গেলে এলাকাবাসী তাঁকে আটক করে মারধর করেন।

এদিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে রোববার রাতে গৌরনদী মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। সোমবার সকালে ভুক্তভোগীকে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, মামলার পর থেকে অভিযুক্ত সেন্টু ভূঁইয়া পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com