1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে শহীদ বীর উত্তম জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৪৫|
সংবাদ শিরোনামঃ
বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,,

গৌরনদীতে শহীদ বীর উত্তম জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টারঃ-

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) শনিবার বিকেলে গৌরনদী উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা,দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ এবং জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব শফিকুর রহমান শরীফ স্বপন, বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু এবং গৌরনদী পৌর বিএনপির ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরার পাশাপাশি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com