1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে মাঝরাতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে গৌরনদীতে ৪ জনের আত্মসমর্পণ উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়নে তথ্য যাচাই ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলের কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখকে ‘গার্ড অফ অনার’ প্রদান। জমি ফিরে পেয়ে মসজিদে ৭ শতাংশ দান, প্রশংসায় বানারীপাড়ার রাসেল হুজুর বরগুনায় রাতের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার আগৈলঝাড়ায় অপরাধ দমনে ভূমিকা, পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব

গৌরনদীতে মাঝরাতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল জেলার গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় মাঝরাতে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার সময়ে।

নিহত ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে-ভ্যান চালক মঞ্জু বেপারী যাত্রী নামিয়ে প্রতিদিনের ন্যায় রাতে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির সন্নিকটে মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তার পথরোধ করে।

একপর্যায়ে তাকে এলোপাথারি ভাবে কুপিয়ে সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় গুরুত্বর আহত মঞ্জু বেপারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মুর্মুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।

গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানিয়েছেন-হাসপাতালে আনার আগেই মঞ্জু সরদারের মৃত্যু হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com