1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে যাত্রীবাহি গোল্ডেন লাইন পরিবহন উল্টে ডোবায়, নিহত-১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে রাতের আগুনে পুড়ল গোয়ালঘর, গাভীন গরু-ছাগলসহ ৩০ হাঁসের মৃত্যু চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি টরকী বন্দরের সাবেক ব্যবসায়ী আবুল হোসেন সিকদার আর নেই উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ চাকরির প্রলোভনে ফিশিং লিংক, ৬ লাখ টাকা আত্মসাৎ দারাজের নাম ব্যবহার করে সাইবার প্রতারণা, মূলহোতা রিয়াজুল গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন খান গ্রেপ্তার বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলার ছন্দে বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি 

গৌরনদীতে যাত্রীবাহি গোল্ডেন লাইন পরিবহন উল্টে ডোবায়, নিহত-১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৫০১ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল,নিউজ ডেক্স প্রতিদিনের ক্রাইমঃ- ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকীর বেজগাতি নামক এলাকায় শনিবার বেলা এগারোটার দিকে যাত্রীবাহী গোল্ডেন লাইনের একটি পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের ডোবার পানিতে পরে যায়। এতে এক যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। গুরুত্বর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন,ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী গোল্ডেন লাইনের একটি পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে বেজগাতি এলাকার মহাসড়কের পাশের একটি ডোবার মধ্যে উল্টে পরে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের পাম্পের সাহায্যে ডোবার পানি সেচ করে দুপুরে পরিবহনের মধ্য থেকে আল-আমিন (২৮) নামের এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আল-আমিন আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের বাসিন্দা।

ওসি আরও জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুত্বর আহত ১২ জন নারী, পুরুষ ও শিশুকে গৌরনদী উপজেলা ও বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com