1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রামপালে বিএনপির ইউনিয়ন সভাপতির বহিস্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের হাতাহাতি, প্রাণ গেল শিশির মোল্লার তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন,ধ্বংস হচ্ছে ফসলি জমি মাদারীপুরে ডিবি পুলিশের অভিযান, ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সরকারি নর্থ খুলনা কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত কেরানীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনা রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় একটি আবাসিক মাদ্রাসায় জান্নাতুল ফেরদাউস (১১) ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু তদন্ত করছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার গেরাকুল গ্রামের সীমান্তবর্তী কাসেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদাউস রাজশাহীর নওগাঁ জেলার আত্রাই উপজেলার নালুয়া গ্রামের প্রবাসী মো. সান্টুর মেয়ে। মায়ের সঙ্গে গৌরনদীর কাসেমাবাদ গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন। তিনি স্থানীয় মিফতাহুল জান্নাহ হিফজুল কুরআন মডেল মহিলা মাদ্রাসার ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গেরাকুল গ্রামের শিক্ষক জহুরুল ইসলাম আকন কাসেমাবাদ এলাকার একটি ভাড়া বাসায় গত বছরের নভেম্বর মাসে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে, দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের মো. আবু ইউসুফ খন্দকার প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। বর্তমানে দুইজন নারী শিক্ষিকার তত্ত্বাবধানে প্রায় ১৫ জন ছাত্রী আবাসিকভাবে সেখানে পড়াশোনা করছে।

মাদ্রাসার একাধিক ছাত্রীর ভাষ্যমতে, সোমবার সন্ধ্যার পর একটি কক্ষ দীর্ঘ সময় ভেতর থেকে বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে জানালার কাঁচ দিয়ে উঁকি দিয়ে তারা দেখতে পায়, এক ছাত্রী জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ও দায়িত্বরত শিক্ষিকারা এসে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। জান্নাতুলকে নিচে নামানোর পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মা সুর্বনা বেগম জানান, তার স্বামী প্রবাসে থাকায় তিনি দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। জান্নাতুল ওই মাদ্রাসার আবাসিক ছাত্রী হিসেবে পড়াশোনা করছিল।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com