1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে বাল্যবিবাহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, মুচলেকা গ্রহণ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান  আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন

গৌরনদীতে বাল্যবিবাহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, মুচলেকা গ্রহণ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

আজ মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর দুপুরে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়। অভিযান পরিচালনা করেন সদ্য যোগদানকারী গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।

অভিযান সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৬ বছরের মেয়ের বয়স ১৯ বছর দেখিয়ে পাশ্ববর্তী উপজেলার ইউনিয়ন থেকে জন্মসনদ প্রদর্শন করা হয়। তবে বয়স নিয়ে সন্দেহ হলে কর্তৃপক্ষ মেয়ের বিদ্যালয়ের নথি ও বার্থী ইউনিয়নের আসল জন্মসনদ সংগ্রহ করে প্রকৃত বয়স অপ্রাপ্তবয়স্ক প্রমাণিত করে।

পরে মেয়ের বাবা ও বরপক্ষ বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর সংশ্লিষ্ট ধারায় উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে সম্পন্ন করবে না—এ মর্মে তাদের মুচলেকা নেয়া হয়। বিষয়টি নজরদারির জন্য স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, ইউপি সচিব ও চকিদারের কাছে দায়িত্ব অর্পণ করা হয়।

এসময় ভুয়া জন্ম নিবন্ধন তৈরির ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়।

অভিযানে গৌরনদী থানা পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা সহযোগিতা করেন।গৌরনদী উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com