1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ কাজ তিন মাস ধরে বন্ধ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শেবাচিমকে ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা পাথরঘাটা থানা ও বরগুনা সদর কোর্ট বার্ষিক পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি মাদক-ইভটিজিং-সাইবার অপরাধ রুখতে পাথরঘাটায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময় বার্থী ইউপি নির্বাচনে কাফীর সমর্থনে গণসংযোগের ঝড় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় সরব বার্থী উজিরপুরে বাবার পরকীয়ার অভিযোগে বিধবার ওপর ছেলের হামলা গ্রামীন চক্ষু চিকিৎসা কেন্দ্রে পল্লী চিকিৎসক ও ফার্মাসিস্টদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত আগৈলঝাড়ায় ফের ‘শয়তানের নিঃশ্বাসের’ আতঙ্ক, নারীর স্বর্ণ-টাকা লুট রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক অর্জিত শিক্ষা এবং সহায়ক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত  দেবীগঞ্জে যুবলীগের কর্মসূচিতে যাওয়ার পথে চারজন আটক দি পাটনা একাডেমির অ্যাডহক কমিটির প্রথম সভা ও সংবর্ধনা

গৌরনদীতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ কাজ তিন মাস ধরে বন্ধ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, গৌরনদী বরিশালঃ-

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার নিয়ে বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ কাজ প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন মুক্তিযোদ্ধা পরিবারটি।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কালু খানের নামে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি ঘর বরাদ্দ দেওয়া হয়। ২০২৫ সালের নভেম্বর মাসে ঘরটির নির্মাণকাজ শুরু করেন ঠিকাদার জামাল ফকির।
মুক্তিযোদ্ধার ছেলে আল আমিন খান অভিযোগ করে বলেন, শুরু থেকেই ঠিকাদার নিম্নমানের ইট, খোয়া ও বালু দিয়ে নির্মাণকাজ শুরু করেন। তারা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে আপত্তি জানালে নির্মাণকাজ বন্ধ করে রাখা হয়। গত তিন মাস ধরে কাজ বন্ধ থাকায় ছয় ভাই ও তাদের পরিবার নিয়ে তারা চরম বিপাকে রয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, কাজ পুনরায় শুরু করার জন্য একাধিকবার অনুরোধ জানানো হলেও ঠিকাদার সাড়া দিচ্ছেন না। ভালো মানের ইট ব্যবহারের জন্য প্রতি এক হাজার ইটের বিপরীতে অতিরিক্ত দুই হাজার টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া নির্মাণস্থল থেকে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিতে ভাড়াও দাবি করা হয়েছে বলে জানান আল আমিন খান।

এ ঘটনায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো কার্যকর সমাধান মেলেনি বলে দাবি পরিবারের।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার জামাল ফকির। তিনি বলেন, তাদের অভিযোগ সঠিক নয়, মূলত বরাদ্দের অর্থ না থাকায় কাজ বন্ধ রয়েছে। শুধু আমার কাজ নয়, এভাবে অন্যান্য ঠিকাদারদের কাজও বন্ধ আছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা দেখছি এ কথা বলেই ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
মুক্তিযোদ্ধা পরিবারের দাবি, সিডিউল অনুযায়ী দ্রুত মানসম্মত সামগ্রী দিয়ে ঘর নির্মাণ কাজ সম্পন্ন করা হোক এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com