1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ১:৫৬|
সংবাদ শিরোনামঃ

গৌরনদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, গৌরনদী বরিশালঃ-

‎“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

‎দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

‎উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আর মৌরি।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপি’র আহবায়ক শফিকুল ইসলাম শরীফ স্বপন, পৌর জামাত এর আমির মাওলানা হাফিজুর রহমান, বরিশাল জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মোঃ মাহফুজ, যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান মিঠু তালুকদার, উপজেলা বিএনপি নেতা মোঃ শামীম ,

‎আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, উদ্যোক্তা এবি এম জিয়াদ, মো. ইব্রাহিম, বরিশাল বিশ্ববিদ্যালয় ডিভিডিং সোসাইটির সভাপতি মো. বাপ্পি শিকদার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা।

‎এছাড়া উপস্থিত ছিলেন মহিলা সংস্থার কর্মকর্তা শহিদুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা শিল্পী বনিক সাংবাদিক মানবাধিকার কর্মী আবদুছ ছালেক মামুন, সাংবাদিক সোলায়মান তুহিন, বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, প্রেমানন্দ ঘরামী প্রমুখ।

‎অনুষ্ঠান শেষে উপজেলার ৯ জন উদ্যোক্তার মাঝে মোট ১০ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com