1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে কবি সাহিত্যিকদের মিলন মেলা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৫৩|
সংবাদ শিরোনামঃ
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭ নড়াগাতীতে ইরেসপো-২ প্রকল্পের আওতায় কিশোরদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত কালিয়াতে ঘুষ দাবির অভিযোগ, পিআইওকে ঘিরে তদন্তে প্রশাসন গৌরনদীতে গয়নাঘাটা-চাঁদশী সড়ক সংকুচিত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দেবীগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ,, কালকিনিতে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু ধর্ষনের চেষ্টার অভিযোগ। গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গৌরনদীতে কবি সাহিত্যিকদের মিলন মেলা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বাংলা সাহিত্যের উদীয়মান নক্ষত্র ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কবি অ্যাডভোকেট মো. জিয়াউল হক বাদশার কবিতা নিয়ে বিশেষ সাহিত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজ এবং দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের আয়োজনে সোমবার (৯ জুন) বিকেলে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত সাহিত্যানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মোসলেম উদ্দিন সিকদার।

বক্তব্য রাখছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কবি অ্যাডভোকেট মো. জিয়াউল হক বাদশা

চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা কার্যালয়ে সাহিত্যানুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কবি অ্যাডভোকেট মো. জিয়াউল হক বাদশা।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি রত্ন শিকদার রেজাউল করিম, দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা।

বিশেষ অতিথি ছিলেন, গবেষক সাইফুল আহছান বুলবুল, অবসরপ্রাপ্ত সচিব ও কথা সাহিত্যিক কবি মহাদেব বসু, সাবেক অধ্যাপক কবি আব্দুল হাকিম, অধ্যক্ষ কবি ড. হারিছ মিজান, প্রভাষক কবি প্রকাশ রায়, কবি প্রফুল্ল গাইন,কবি শাহে আলম রাড়ী।কবি ও ডা. মণীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গবেষক প্রমথ সরকার, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক মনতোষ দাস, কবি মুশফিক শুভ,কবি শেখ খলিলুর রহমান, কবি আব্দুল মতিন প্রমুখ।অনুষ্ঠানে বরিশাল জেলাসহ বিভিন্ন উপজেলার কবি, সাহিত্যিক ও গবেষকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনত হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com