1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে এতিমখানা ও মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশ: বরিশালে ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা বরিশালে ভাসমান হাসপাতালে মিলবে চিকিৎসা, চরাঞ্চলের মানুষের মুখে স্বস্তির হাসি ​চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় ১৩ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩ ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার পথে গৌরনদীর দুই ভিক্ষুক, খাসজমিতে মিলল দোকানের জায়গা দেবীগঞ্জে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবি’র অভিযান: উদ্ধার হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত

গৌরনদীতে এতিমখানা ও মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ- আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার বিকেলে বরিশালের গৌরনদীতে এতিমখানা ও মাদ্রাসার দরিদ্র অসহায় ১০০ জন শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করাসহ তাদেরকে নিয়ে ইফতার মাহফিল এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হংকং প্রবাসী মানবাধিকার সংগঠক লায়ন দিদার সরদারের ব্যবস্থাপনায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেসরকারি সংস্থা বিডিএস এর সাবেক এরিয়া ম্যানেজার এস, এম মেহেদী হাসান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ বস্ত্র বিতরণ, ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী প্রকৌশলী এস, এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দখিনের খবরের সম্পাদক সাংবাদিক কাজী মোঃ জাহাঙ্গীর। মৌরী ক্লিনিকের পরিচালক মোঃ মহিত শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি লায়ন এস এম জুলফিকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন লিও এস এম মেহেদী হাসান মুরাদ।উল্লেখ্য, ওই অনুষ্ঠানে এতিমখানা ও মাদ্রাসার ১০০ জন দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com