1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান  আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন

গৌরনদীতে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আয়োজিত আজ রোববার বিকেলের প্রতিষ্ঠাবাষিকীর সমাবেশকে সফল করার লক্ষে গতকাল শনিবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দলটির স্থানীয় নেতৃবৃন্দগন তাদের সমাবেশের মিডিয়া কভারেজের জন্য স্থানীয় সাংবাদিকদের আন্তরিক সহযোগীতা কামনা করেন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দগন তাদের সাধ্য অনুযায়ী সমাবেশের মিডিয়া কভারেজ প্রদানের আশ^াস দেন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৬এর ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও দলটির বরিশাল জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ রাসেল সরদার মেহেদী।

মতবিনিময় সভায় এ সময় আরো অংশগ্রহন করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সাধারন সম্পাদক মাওলানা এমদাদ হোসেন, গৌরনদী পৌর শাখার সভাপতি মোঃ ওবায়েদুল হক নবী, সাধারন সম্পাদক মোঃ শামসউদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি এইচএম সাব্বির হোসেন, সাধারন সম্পাদক তানভীর আহাম্মেদ শাওন প্রমুখ।

উল্লেখ্য, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রোববার (১০আগষ্ট) বিকেল ৩টায় গৌরনদী কলেজ অডিটরিয়ামে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হবে। শায়েখে চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংরাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com