1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ইউএনও’র সাথে এনজিও সমন্বয় ফোরামের মতবিনিময় সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:১৭|
সংবাদ শিরোনামঃ
গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গৌরনদীতে ইউএনও’র সাথে এনজিও সমন্বয় ফোরামের মতবিনিময় সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টারঃ-

‎বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির সাথে এনজিও সমন্বয় ফোরামের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সভায় বক্তব্য দেন পৌর নাগরিক কমিটির সভাপতি ও সমষ্টি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিসিডিবির এলাকা ব্যবস্থাপক সুদীপন, এইড এর পরিচালক প্রেমানন্দ ঘরামী, ব্র্যাক অফিসার মোসা. আছমা আক্তার, সিডাব্লিউএফডির সুপারভাইজার মুন্নি খাতুন, ডিএইচডিওর পরিচালক লোকমান হোসেন রাজুসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি।

‎সভায় অংশগ্রহণকারীরা গৌরনদী উপজেলার সামাজিক উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা ও দারিদ্র্য বিমোচনসহ নানা ইস্যুতে আলোচনা করেন। বক্তারা এনজিও সমন্বয় ফোরামের কার্যক্রমকে আরও সুসংহত ও কার্যকর করার জন্য যৌথ উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এনজিও সমন্বয় ফোরামের কার্যক্রমের প্রশংসা করে বলেন, “সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টা উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে। গৌরনদীর উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”

‎সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com