1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার -২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

গৌরনদীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার -২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদ,আতাউর রহমান চঞ্চলঃ- বরিশালের গৌরনদীতে অপহরণের একদিন পর অপহৃত চার স্কুলছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে গৌরনদী থানার পুলিশ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) সাগরকন্যা কুয়াকাটা থেকে স্কুলছাত্রীকে উদ্ধারসহ দুই অপহরনকারী হৃদয় দেওয়ান ও তূর্য মন্ডলকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হৃদয় দেওয়ান ও তূর্য মণ্ডল নামে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গৌরনদী বাটাজোড় অশ্বিনীকুমার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী গত (২৭সেপ্টেম্বর) স্কুল থেকে বাড়ির আসার পথে অশ্বিনীকুমার মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তার উপর থেকে জোরপূর্বক ধরে একটি মাহিন্দ্রতে তুলে নিয়ে যায় হৃদয় দেওয়ান, তূর্য মন্ডল ও তিন চারজন অচেনা সহযোগী। ওই স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজ করলে তাকে না পেয়ে গৌরনদী মডেল থানায় অভিযোগ করেন।

স্কুলছাত্রীর বাবা জানান, অনেকদিন থেকে আমার মেয়েকে বাঘার গ্রামের নগেন দেওয়ানের পুত্র হৃদয় দেওয়ান (১৯),জয়শীরকাঠী গ্রামের সুশান্ত মন্ডলের পুত্র তূর্য মন্ডল (১৯) উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে স্কুলে আসা যাওয়া সময় কুপ্রস্তাব দিত। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার অনুসন্ধান করে, পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা থেকে চারজন স্কুল ছাত্রীকে উদ্ধার করে।

গৌরনদী মডেল থানার (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন,অপহৃত চার স্কুলছাত্রী উদ্ধারসহ অপহরণকারী দুই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com