1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনার দিঘলিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১১:২২|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

খুলনার দিঘলিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম ডেক্সঃ-বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ, খুলনা জেলা কার্যালয় এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন , দিঘলিয়া এর সার্বিক সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক একটি কর্মশালা ১৫ নভেম্বর ~২০২৩ তারিখ বুধবার সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলার ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খাঁন মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেবেকা খাঁন, উপ-পরিচালক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম , উপজেলা শিক্ষা অফিসার , দিঘলিয়া, খুলনা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোখলেছুর রহমান।

তিনি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে খাবারের শ্রেণীবিভাগ,খাবার উৎপাদন, সরবরাহ, প্রক্রিয়াজাতকরণ , কিভাবে খাবার দূষিত হয় এবং খাবার সম্পর্কে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া তিনি উপস্থিত শিক্ষকদের খাদ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের বিজ্ঞানসম্মত উপায়ে উত্তর দেন।অনুষ্ঠানে সম্মানিত উপপরিচালক রেবেকা খাঁন তার বক্তব্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বর্তমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং অনিরাপদ ও ভেজাল খাদ্য প্রতিরোধে শিক্ষকের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার তাঁর বক্তব্যে উপস্থিত স্কুল শিক্ষকদের স্কুলের বাচ্চাদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষকগণ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে সম্মিলিত কাজের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে কর্মশালার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার খাঁন মাসুম বিল্লাহ সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালা সমাপ্ত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com