1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খালেদা-তারেককে বাদ দিয়ে নির্বাচনে আসতে চায় বিএনপির একাংশ: নানক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজাপুরে পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি, জব্দ ১,৭০০ টাকা নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব: আজিজুল বারী হেলাল আগৈলঝাড়ায় বাশাইল কলেজের সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা ডাসারে নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলের মটরসাইকেল শোডাউন মাদ্রাসার সামনে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন চুরির মামলায় গৌরনদীর কথিত চক্রের মূলহোতা ফরিদপুর থেকে গ্রেপ্তার গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম দাতা এস জি মূর্তজার ইন্তেকাল

খালেদা-তারেককে বাদ দিয়ে নির্বাচনে আসতে চায় বিএনপির একাংশ: নানক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৬১৩ বার পড়া হয়েছে

গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপির এমন একটি অংশ খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চায় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ‘বিএনপি’র নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবে না। তারা যেহেতু নির্বাচন অংশ নিতে পারবে না, তাই বিএনপি’র নেতা-কর্মীদেরকেও অংশ নিতে দিচ্ছে না। তবে গণতন্ত্রকে বিশ্বাসী করে বিএনপি’র এমন একাংশ আগামী নির্বাচনে অংশ নিতে চায়। তাদের আমি বলব- আপনারা খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন।’

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর শ্যামলীর সূচনা কমিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করে মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগ।’

এই দিন বিকেলে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৈঠকের বরাত দিয়ে নানক বলেন, জাতিসংঘ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপিকে নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশে নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে।’

বিগত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার এত উন্নয়ন করেছে এই কারণে জনগণ শেখ হাসিনার পক্ষে বলেও মন্তব্য করেন নানক। তিনি বলেন, সারা বিশ্বের রাষ্ট্রনায়করা শেখ হাসিনাকে এখন সম্মান করে। এত উন্নয়ন ও অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান। এই অর্জন শুধু শেখ হাসিনার একার নয়। এই অর্জন বাংলাদেশের সর্বস্তরের জনগণের। তাই বিএনপির নেতাদের বলব আপনারা আসুন, নির্বাচনে এসে আপনাদের জনপ্রিয়তা প্রমাণ করুন।’

মিলাদ মাহফিলে বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এদেশে আর কোন আগস্ট ঘটাতে দেওয়া হবে না। ওই খনির দল বিএনপিদের আর সেই সুযোগ দেওয়া হবে না। আগামী নির্বাচনেও আমরা এগিয়ে যাব। কেউ আমাদের ঠেকাতে পারবেনা। তবে জাতীয় নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র হতে পারে তাই নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।’

মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লায়ন এম এ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানের পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল হক বাবু। সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা ১৩ আসনের এমপি সাদেক খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সরোয়ার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com