
পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
“তোমার বিশাল রূপের টানে বারবার ছুটে আসি তোমার পানে, হে সাগরকন্যা কুয়াকাটা”—প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সান্নিধ্যে আনন্দ, আবেগ ও সৌহার্দ্যের আবহে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের ফ্যামিলি ডে-২০২৬।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কুয়াকাটার হোটেল মেরিন ভিউয়ের সভাকক্ষে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমা পত্রিকার সম্পাদক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক খোন্দকার কাওছার হোসেন এবং গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল, ঢাকা ফকিরাপুল ক্লাবের সভাপতি ও দি ডেলি রিপাবলিক এর নির্বাহী সম্পাদক সৈয়দ রিয়াজুল করিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, আনন্দ টেলিভিশনের বরিশাল ব্যুরোপ্রধান কাজী আল-আমিন, বনভোজন বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক মোঃ খাইরুল ইসলাম, হাসান মাহমুদ সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় গৌরনদী প্রেসক্লাবের সদস্য, কবি ও সাংবাদিক পলাশ তালুকদার কবিতা আবৃত্তি করে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার বিতরণ ও আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।