1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ার কুলসুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি আটক ২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীর কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে সংবর্ধনা কালিয়ার কুলসুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ড. আলমগীর মোল্লা আগৈলঝাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার ডাসারে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ, বেকু-ট্রলার আটক করে স্থানীয়রা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন

কালিয়ার কুলসুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি আটক ২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার কুলসুর গ্রামে এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে আটক করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার সকালে তাদের আটক করা হয়। এ ঘটনায় এর আগে অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছিল।

মামলা সূত্রে জানা যায়, কুলসুর গ্রামের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। মামলায় আশিক সরদার ও জুয়েল সরদার আসামী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুলসুর গ্রামের আল-আমিন সরদারের ছেলে মোঃ আশিক সরদার (২০), রহমান সরদারের ছেলে জুয়েল সরদার (৩০) এবং জাহিদের ছেলে মোঃ ফারুক (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল কুলসুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৬ দুপুর ১২টার দিকে কুলসুর গ্রামের ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কালিয়া থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় (সংশোধনী-২০২০) ৬ জুন মামলাটি রুজু করা হয়। মামলার নম্বর ১০।

পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com