1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় নয়টি শিক্ষা প্রতিষ্ঠান ভবন উদ্বোধন করেন,এমপি বিএম করিরুল হক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ৩:০৬|
সংবাদ শিরোনামঃ

কালিয়ায় নয়টি শিক্ষা প্রতিষ্ঠান ভবন উদ্বোধন করেন,এমপি বিএম করিরুল হক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪৪৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ- নড়াইলের কালিয়া উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার সারাদিন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইপিডি) ‘র ২৫ কোটি ৫৯ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৪ তালা ৯ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমি ভবনের উদ্বোধন করেন, নড়াইল -১ আসনের সংসদ সদস্য বিএম করিরুল হক মুক্তি। কালিয়া পৌর এলাকায় শহীদ এখলাছ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়, শাহাবাগ ইউনাইটেড একাডেমি, মনোরঞ্জন কাপুড়িয়া কলেজ, চাঁচুড়ি-পুরুলিয়া উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়, যাদবপুর দাখিল মাদ্রাসা, খড়রিয়া এ জি এম উচ্চ বিদ্যালয়, জে এম পি আলতাফ মোল্লা ও হাবিবুল আলম বীরপ্রতীক কলেজ।

উদ্বোধন অনুষ্ঠানকালে প্রধান অতিথি সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেন, দেশে বর্তমান সরকারের আমলেই সর্বোচ্চ উন্নয়ন হয়েছে।এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই।তাই আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রকৌশলী, পেড়লী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরেশ হাজরা বিভিন্ন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি, সদস্যবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com