1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কলেজ ছাত্রকে বলাৎকারের অভিযোগে গৌরনদীতে ১-জন গ্রেফতার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু সাংবাদিকতা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি-বরিশালে তথ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে,গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক দেবীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কলেজ ছাত্রকে বলাৎকারের অভিযোগে গৌরনদীতে ১-জন গ্রেফতার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় (১৭) বছরের এক কলেজ পড়ুয়া ছাত্রকে কৌশলে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগে বিএনপি নেতা কিং মাসুদ সরদারসহ তিনজনের বিরুদ্ধে মডেল মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

ভুক্তভোগী মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। মামলা দায়েরের পর পুলিশ বুধবার ভোর রাতে প্রধান আসামির সহযোগী মো. নিলয় আহম্মেদকে গ্রেফতার করেছে।

অভিযুক্ত কিং মাসুদ ইতালী প্রবাসী বিএনপি নেতা ও উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবদল নেতা বলে জানা গেছে। এজাহার সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত কিং মাসুদ প্রথমে ফেসবুকে মেসেজ দিয়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। পরবর্তীতে সন্ধ্যার পরে ভুক্তভোগীর সহপাঠী ইমন সরদার কৌশল অবলম্বন করে ভুক্তভোগীকে উপজেলার সমরসিংহ বাজারে একটি দোকানের সামনে ডেকে নিয়ে যায় এবং মোবাইল ফোনে কিং মাসুদের সঙ্গে কথা বলিয়ে দেন।

এরপর ইমন ভুক্তভোগীকে ভ্যানযোগে ইল্লা বাসস্ট্যান্ডে নিয়ে যায় এবং সেখান থেকে হাঁটা পথে অন্যএকটি চায়ের দোকানে নিয়ে গিয়ে চা পান করায়। সেখানে কিং মাসুদ উপস্থিত ছিল এবং সে চায়ের বিল পরিশোধ করে। চা পানের পর কিং মাসুদ ও ইমন ভুক্তভোগীকে সাথে নিয়ে অপর অভিযুক্ত নিলয় আহম্মেদের বসত ঘরের পেছনে বারান্দায় প্রবেশ করান। সেখানে নিলয় ঘরের পিছনের দরজা খুলে দেয়।

বাদীর অভিযোগ অনুযায়ী, নিলয় ও ইমনকে বাইরে চলে যেতে ইঙ্গিত দেওয়ার পর কিং মাসুদ ভুক্তভোগী কলেজছাত্রকে ভয়ভীতি প্রদর্শন করে। এরপর ভুক্তভোগীকে বিবস্ত্র করে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক যৌনসঙ্গমে বাধ্য করা হয় এবং এতে তার শরীরে আঘাত লাগে। শারীরিক নির্যাতনের পর আসামি কিং মাসুদ ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগীকে নানা ধরনের ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়। পরবতর্ীতে বাড়ি ফিরে কলেজ ছাত্র অসুস্থ হয়ে পড়লে পরিবার বিষয়টি অবগত হয় এবং থানায় মামলা দায়েরে করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত প্রধান আসামি কিং মাসুদকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত মো. নিলয় আহম্মেদকে বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com