1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস টিফিনের রুটিতে ব্লেড কান্ডের তদন্তে যা পাওয়া গেল.. মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার

এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

সারা বাংলাদের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে বরিশাল ল’ কলেজ থেকে এল,এল,বি শেষ পর্ব ২০২৩পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম হয়ে উত্তীর্ণ হয়েছেন বরিশালের জান্নাতুল ফেরদৌস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল,এল,বি পরীক্ষা বরিশাল ল’ কলেজের কোন শিক্ষার্থী ইতিহাসে এই প্রথম, প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে।

কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তফা জামাল খোকন বলেন, জান্নাতুল ফেরদৌসের এই ভালো ফলাফলে আমরা গর্বিত।

উপাধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম বলেন, জান্নাতুল ফেরদৌস প্রথম শ্রেণীতে প্রথম হাওয়া সহ সকল ছাত্র-ছাত্রীরা যারা সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে সকলের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।

বরিশাল ল’ কলেজ থেকে এল,এল,বি ফাইনাল ২০২৩ এ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮৩ জন তার মধ্যে মোট পাস করেছেন ২৫৩ জন। প্রথম শ্রেণীতে প্রথম ১জন, দ্বিতীয় বিভাগে ১৭৭ জন, তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৭৫ জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল,এল,বি ফাইনাল পরীক্ষা ২০২৩ এ প্রথম শ্রেণীতে প্রথম হওয়া জান্নাতুল ফেরদৌস কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম গ্রামে জন্ম গ্রহন করেন। পিতার নাম মোঃ লালু বিশ্বাস, মাতার নাম সুফিয়া খাতুন, স্বামী: মনিরুল ইসলাম খান। জান্নাতুল ফেরদৌস বর্তমানে গৌরনদী পৌর সভার উত্তর বিজয়পুর মহল্লাহর বাসিন্দা। তিনি পিতা-মাতার তিন সন্তানের মধ্যে সবার বড়। তার ছোট আরোও একটি বোন ও ভাই রয়েছে। প্রায় এক যুগ আগে স্বামীর চাকুরির সুবাদে বরিশালের গৌরনদীতে আসেন তিনি। গৌরনদীতে গড়ে তোলেন একটি ইংলিশ কোচিং সেন্টার তার পরিচালনায় সে কোচিং সেন্টার টি পরিচালিত হয়ে আসছে। এর পাশাপাশি বরিশাল ল’ কলেজে ভর্তি হন তিনি। আইন বিষয় নিয়ে পড়াশোনার পেছনে যিনি প্রেরণা জুগিয়েছিলেন তিনি হলেন বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এস,এম মাহফুজ আলম। সেখান থেকেই জান্নাতুল ফেরদৌসের আইনের হাতে খড়ি।
এল,এল,বি শেষ পর্ব পরীক্ষা ২০২৩ এ প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার যে সাফল্য এ সম্পর্কে জানতে চাইলে জান্নাতুল ফেরদৌস বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার শুকরিয়া। তিনিই মূলত আজকে আমাকে এই পজিশনে এনে দাঁড় করিয়েছেন। ভালো ফলাফলের জন্য এই কৃতিত্ব আমার বাবা-মা এবং স্বামীর। ছোটবেলা থেকেই আমার মা আমাকে অনুপ্রেরণা যুগিয়েছেন তার অনুপ্রেরণায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি। আমার স্বামী ও আমাকে এ পর্যন্ত আসতে সাহায্য করেছেন। আমি কৃতজ্ঞ জানাই বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এস,এম মাহফুজ আলম স্যারের প্রতি । পাশাপাশি আমাদের কলেজের শিক্ষক মন্ডলীর সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রম যার কারনে আমি ভালো রেজাল্ট করতে পেরেছি। জান্নাতুল ফেরদৌস আরোও বলেন, আমাদের বরিশাল ল’ কলেজের শিক্ষকরা অনেক পরিশ্রমী। তারা নিজেরা হ্যান্ডনোট করে এবং আমাদেরকে দেন। ধারাগুলো খুটে খুটে পড়িয়ে থাকেন বলেই ভবিষ্যতেও আমাদের জুনিয়ররা আমার চেয়ে হয়তো ভালো রেজাল্ট করবে বলে আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com