1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উল্লাপাড়ায় বাস চাপায় মটর সাইকেল আরোহী নিহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

উল্লাপাড়ায় বাস চাপায় মটর সাইকেল আরোহী নিহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি,মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ-ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে সি-লাইন বাসের চাকার নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মোটরসাইকেলে থাকা অপর একজন আরোহী আহত হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ২ টার দিকে এ সড়ক দূর্ঘটনায় – নিহত ব্যক্তি হলেন- ভাঙ্গুরা উপজেলার কাজিটোল গ্রামের গোলাম হোসেনের ছেলে সাগর আলী (১৭) এবং আহত ব্যক্তি হলেন বেলাল হোসেন (১৮)।

স্থানীয় লোকজন ঘাতক বাসটি আটক করেছে।

প্রত্যক্ষ্যদর্শী ও উল্লাপাড়া মডেল থানা পুলিশ সূত্রে জানা যায় যে – ঘটনার সময় পাবনা থেকে সি-লাইন নামের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল।

শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে বাসটি চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাগর নিহত হন এবং তার সঙ্গে থাকা অপর আরোহী বেলাল হোসেন গুরুত্বর আহত হন। আহত ব্যক্তিকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক সয়বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনতার হাতে আটক সি-লাইনের ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com