1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উপজেলা নির্বাচনে প্রতীক না থাকায় রামপালে চাঙ্গা একঝাঁক প্রার্থী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান

উপজেলা নির্বাচনে প্রতীক না থাকায় রামপালে চাঙ্গা একঝাঁক প্রার্থী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ পাঁচ বছর পর আবারও এসে গেছে উপজেলা পরিষদ নির্বাচন। সারাদেশের মত বাগেরহাটের রামপালেও বইছে নির্বাচনী হাওয়া। চা এর আড্ডা থেকে চলাফেরার পথে সর্বত্র আলোচনায় গুরুত্ব পাচ্ছে-কে হচ্ছেন রামপালের নতুন উপজেলা চেয়ারম্যান। আর এ বছরের উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা মনোনয়ন না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় উপজেলা পরিষদ নির্বাচন এখন আলোচনার কে‌ন্দ্র বিন্দুতে অবস্থান করছে।

চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ (শেষ) ধাপের ভোট ২৫ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে যে, প্রথম ধাপে রামপাল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও কোন লিখিত কোন নির্দেশনা আসেনি।

এবারের নির্বাচনে রামপাল উপজেলা থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জামিল হাসান জামু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবীর ঝিলাম, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নুরুল হক লিপন, বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ ফকির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু এবং হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদার।

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনেচ্ছু একাধিক প্রার্থী জানিয়েছেন যে, যেহেতু আওয়ামী লীগ থেকে কাউকে নির্দিষ্ট করে মনোনয়ন দেয়া হবে না, তাই এ বছর রামপাল উপজেলা থেকে একাধিক প্রার্থী অ়ংশ গ্রহণ করতে পারে। কেউ কেউ বলছেন যে, একাধিক প্রার্থী থাকলে নির্বাচনে প্রতিযোগিতা হবে এবং সারারণ মানুষ সহজে তার পছন্দের প্রার্থীকে বেঁছে নিতে পারবে। উপজেলা নির্বাচনে আসলে কত প্রার্থী মাঠে থাকবে, সে জন্য রামপালের জনগণকে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে। রামপাল উপজেলার ১০ টি ইউনিয়নের ১ লক্ষ ৩৫ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে বেঁছে নিবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com