1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম.এ জলিলের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক। গৌরনদীতে স্বর্গীয় মানিক সাহার ৮৭তম জন্মজয়ন্তী উদযাপন আলোচনা সভা, কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা

উজিরপুরে ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম.এ জলিলের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম.এ জলিলের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষ্যে ১৯ নভেম্বর রোববার সকাল ৭ টায় উপজেলা চত্তরে মেজর এম.এ জলিল স্মৃতিফলকে পুস্পমাল্য অর্পণ করেন মেজর এম.এ জলিল পরিষদের নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক সিকদার,জাকারিয়া মাষ্টার, উজিরপুর বাজার কমিটির সভাপতি মোঃ শামসুল হক সিকদার, এ্যাডভোকেট আমির হোসেন মিঞা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাকিম সিকদার, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজিবুর রহমান, ফরিদ সিকদার, মামুন সিকদার,রুপক সিকদার, মুকিম মাষ্টার,আবুল সিকদার, সহ অনেকে।

দুপুরে উপজেলার সিকদার পাড়ায় মেজর এম,এ জলিল নুরানী ও হাফিজি মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় মেজর এম.এ জলিল ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারী উজিরপুরের সিকদার পাড়ায় জন্মগ্রহন করেন। তার পিতার নাম জোনাব আলী চৌধুরী। তিনি ১৯৮৯ সালে পাকিস্তানে মৃত্যুবরন করলে সেখান থেকে তার লাশ এনে ঢাকার বুদ্ধিজীবি গোরস্থানে দাফন করা হয়।

তিনি তৎকালীন পাকিস্তান সরকারের ট্যাংক রেজিম্যান্টের প্রধান ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে সাড়া দিয়ে চাকরী থেকে পালিয়ে এসে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরে ৯ নং সেক্টরের দায়ীত্ব পালন করেন। সে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বর্তমানে তার দুইটি কন্যা সন্তান রয়েছে ব্যারিষ্টার সারাহ জলিল ও ব্যারিষ্টার ফারাহ জলিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com