1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আলোকসজ্জা, পূজা-অর্চনা আর সম্প্রীতির বন্ধনে মুখর গৌরনদী, বিভিন্ন মন্দিরে পূজা কমিটির নেতৃবৃন্দ উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৭ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর ইচলাদী মেজর এম এ জলিল সেতুর পশ্চিম পাড়ের ঢালে অজ্ঞাত পরিচয়ের এক বাইসাইকেল আরোহীকে পিছন থেকে ঢাকা আগামী একটি বাস ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭:২০ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩২) সাইকেল যোগে শিকারপুর মেজর এম এ জলিল সেতু অতিক্রম করে ইচলাদী অভিমুখে যাচ্ছিলেন।

এসময় সেতুর পশ্চিম পাশের ঢালে পৌছালে বরিশাল হতে ঢাকাগামী একটি একটি গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনার ফলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হলে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত সময়ে মধ্যে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি তবে স্থানীয়রা আরো জানান, অজ্ঞাত ব্যক্তির বেশ-ভূষা দেখে ধারনা করেন, তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারে।দুর্ঘটনার বিষয় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি তবে, পরিচয় সনাক্তের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com