1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে শ্রেষ্ঠ বিদ্যালয় ও ম্যানেজিং কমিটি,শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১২:১২|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

উজিরপুরে শ্রেষ্ঠ বিদ্যালয় ও ম্যানেজিং কমিটি,শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫৩ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটি ও শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন । ১২ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি ৯টি ক্যাটাগরির মধ্যে ৩ টি ক্যাটাগরিতে উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠত্ত্ব ঘোষণা করেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী ,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান এর উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীকে শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির ( এসএমসি) সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া এই বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় এবং মোঃ মাহফুজুর রহমান জাহিদ গাজীকে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক রহিমা পারভীন মালা জানান এ বিদ্যালয়টি ২০১২ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছিল।

২০২২ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়টি ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুপান্তরিত হয়। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৪ শত ৫ জন। শিক্ষক সংখ্যা ১৪ জন। বিদ্যালয়টি উপজেলা সদরে হওয়া সত্বেও অবকাঠামোর দিক দিয়ে অনেকাংশে অনুন্নত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com