1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

উজিরপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন,বিশেষ প্রতিনিধিঃ- বাংলাদেশ আওয়ামী, যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। ১১ নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ উজিরপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য প্রদান, জাতীয় সঙ্গীত, র‍্যালী ও আলোচনা সভা, কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে নেতাকর্মীরা।

আলোচনা সভায় উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন হিমু এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য মোঃ আনিচুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, আঃ হাকিম সেরনিয়াবাত, অশোক কুমার হাওলাদার,এ্যাডঃ সালাউদ্দিন শিপু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,সহ-প্রচার সম্পাদক মোঃ আনিচুর রহমান নয়ন, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার রায়,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল হোসেন সবুজ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শাহিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সবুজ বালী, পৌর যুবলীগের সভাপতি মোঃ জামাল হোসেন, উজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী।

উপস্থিত ছিলেন কাউন্সিলর বাবুল সিকদার, নজরুল ইসলাম মামুন, নাসির সিকদার,ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুব হোসেন হাওলাদার, মোঃ নজরুল ইসলাম মাঝি, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেনসহ অনেকে।

এছাড়াও যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগদান করেন সাতলা, বামরাইল, শিকারপুর, হারতা, শোলক, ওটরা, বড়াকোঠা, গুঠিয়া, জল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের হাজার, হাজার নেতাকর্মী।

এসময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি- জামায়াতের অপশক্তিকে রুখে দিতে হবে। এদিকে ভোর থেকে নেতাকর্মীরা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লক্ষে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ইচলাদী বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকে।

একপর্যায়ে সভাস্থলে নেতাকর্মীদের ঢল নামে। বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী-বামরাইল মোটরসাইকেল শোভাযাত্রা করে নেতাকর্মীরা। এছাড়াও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com