1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে মাদকের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৪৪|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির মাসিক সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে”নাজমুল হাসানকে বহিষ্কার করা হয়েছে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিটু দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন

উজিরপুরে মাদকের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ‘দৈনিক নয়া দিগন্ত’ পত্রিকার উজিরপুর সংবাদদাতা এবং উজিরপুর উপজেলা ও পৌর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলামের ওপর হামলা চালিয়েছে একদল মাদক কারবারি।

রবিবার (১৪ এপ্রিল ) রাত্রে উপজেলারা শোলক ইউনিয়নের ধামুরা টেম্পু স্ট্যান্ড এলাকায় থেকে নিজ বাড়ী দ্বত্তস্বর গ্রামে যাওয়ার পথে রবিউলের ওপর এ হামলা করা হয়। হামলার ঘটনায় সাংবাদিক রবিউল ইসলাম উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সাংবাদিক রবিউল জানান, ইউপি সদস্য সিরাজ সরদারের পুত্র ফাইম সরদার (২৫) মাদক মামলায় জামিন পেয়ে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তার উপর হামলা চালিয়ে তাকে মারধর ও তার মটর সাইকেল ভাংচুর করে ও তার পকেটে থাকা নগদ টাকা লুট করে।

তিনি আর জানান, ফাইম সরদারসহ ৩ জনকে গত ২৪ মার্চ বরিশাল জেলা ডিবি পুলিশ ইয়াবাসহ গ্রেফতার করে এবং উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। সাংবাদিক হিসেবে তিনি দৈনিক নয়া দিগন্ত ও একুশে সংবাদ ডটকম নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে মাদক মামলার আসামি ফাইম সরদার সহ অজ্ঞাত ব্যক্তিরা ধামুরা টেম্পু স্ট্যান্ডে সাংবাদিক রবিউলের উপর হামলা চালায়।
উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহম্মেদ বলেন, মাদক কারবারিরা সাংবাদিক রবিউলের ওপর এ হামলা চালিয়েছে। থানায় লিখিত অভিযোগে পেয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com