1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে প্রথম শ্রেণীর ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করলেন শিক্ষক। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

উজিরপুরে প্রথম শ্রেণীর ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করলেন শিক্ষক।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলা শিকারপুর ইউনিয়নের ৮৮নং মুণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রীকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকের বেদম প্রহরে রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এক ঘটনায় ঐ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। স্থানীয় ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি রবিবার মুন্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাজাহান মুণ্ডপাশা গ্রামের সোহেল সরদারের প্রথম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী শারমিন আক্তার ইভাকে পানির কলের ট্যাপ ভেঙে ফেলার অপরাধে লাঠি দিয়ে বেদম মারধর করে, এতে ওই শিক্ষার্থী গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ পেয়েছি এবং ঐ শিক্ষকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।
শিক্ষার্থীর দাদা আজিজ সরদার জানান, অভিযুক্ত শিক্ষক শাজাহান এর বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীর বাবা সোহেল সরদার জানান, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মনির মাস্টার আমাকে হুমকি-ধামকি দিয়ে আসছে।অভিযুক্ত শিক্ষককে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মাস্টার জানান, পানির কলের ট্যাব ভেঙে ফেলা শিক্ষক রাগ করে দুই একটা বেত্রাঘাত করেছে কিন্তু বিষয়টি একশ্রেণীর লোক জটিল করে পরিস্থিতি ঘোলাটে করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com