1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে জাতীয় যুব দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
যশোরে পিকআপভ্যান থেকে ২২৫৭ বোতল উনকোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২ বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা: দীর্ঘদিনের পলাতক নাসিমা ঢাকায় গ্রেপ্তার নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল দেবীগঞ্জে বৃক্ষরোপণ প্রকল্পে বড় প্রশ্ন ৫ লাখ ২৮ হাজার টাকার ১,৭০০ চারার মধ্যে জীবিত মাত্র ৫০৫,, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনামূলক দিকনির্দেশনা দেন ওসি মাসুদ খান  নজরুল বর্ষ উদযাপনে গৌরনদীতে সাফল্যের শীর্ষে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশালে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন কালিয়ার মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

উজিরপুরে জাতীয় যুব দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়ামঃ উজিরপুর প্রতিনিধিঃ ” দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদায়

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে ।এ উপলক্ষে ১ নভেম্বর শুক্রবার রেলী, আলোচনা সভা, যুব ঋন বিতরন, প্রশিক্ষণ ভাতা ও সনদ পত্র বিতরন করা হয়েছে। সকাল ১০ টায় একটি রেলী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন।উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তৃতা করেন প্রশিক্ষিত যুবক মোঃ মনিরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার , উজিরপুর প্রেসক্লাবের সদস্য মোঃ খলিলুর রহমান ও আহাদ হোসাইন সুমন সহ বিভিন্ন প্রশিক্ষিত যুবক যুবতী এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ । আলোচনা সভা শেষে ১১ জনকে ৬ লক্ষ টাকা যুব ঋন প্রদান করা হয় এবং ৩০ জন প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ ভাতা ও সনদ পত্র বিতরন করা হয়েছে । আলোচনার শুরুতেই শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com