1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে আ'লীগ ও শ্রমিক লীগ নেতার উপর বিএনপি নেতাদের অতর্কিত হামলা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

উজিরপুরে আ’লীগ ও শ্রমিক লীগ নেতার উপর বিএনপি নেতাদের অতর্কিত হামলা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় বিএনপি নেতাদের হামলায় গুরুত্বর আহত হয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম হাওলাদার ও ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ রুহুল আমিন। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও আহত সুত্রে জানা যায় সাতলা ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজাপুর আদর্শ মৎস্য খামারের সভাপতি মোঃ রেজাউল করিম হাওলাদার ও সাতলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ রুহুল আমিনের ওই এলাকার বিএনপি নেতা মোঃ হান্নান, মোঃ হাসানাত ও তাদের পিতা মোঃ আঃ হাইসহ অজ্ঞাত ৫/৬জন মিলে দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে ১৯ নভেম্বর সকাল ৬টা ২০ মিনিটে রাজাপুর কবির ঘরামীর দোকানের সামনে মোঃ রেজাউল করিম হাওলাদার ও মোঃ রুহুল আমিনের উপর অতর্কিত হামলা চালায় এবং নগদ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ও একটি দামীয় মেবাইল ফোন ভেঙ্গে তছনছ করে।

এছাড়াও পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে বীরদর্পে চলে যায়। এতে রেজাউল ও রুহুল আমিন হার ভাঙ্গা যখমসহ গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় আহত রেজাউল করিম হাওলাদার বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। আহত রুহুল আমিন জানান,হামলাকারী বিএনপি নেতা হান্নান ফকির, মাদক সেবন ও নারী কেলেঙ্কারীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েছে।

অভিযুক্ত বিএনপি নেতা হান্নানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহতর পরিবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com