1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরের বামরাইলে স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজুর উঠান বৈঠকে নেতাকর্মীদের ঢল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপসহ আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগ ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ৮ ভয় দেখিয়ে অরাজকতা করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না- এমপি খোকন তালুকদার ইতালির স্বপ্নে লিবিয়ায় নিখোঁজ সাইদুল: মুক্তিপণের ৩৯ লাখ টাকা দিয়ে নিঃস্ব পরিবার ​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার বরিশাল রেঞ্জে আগস্টের অপরাধ পর্যালোচনা সভা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিআইজির নির্দেশনা বাবুগঞ্জে একই রাতে একাধিক বাড়িতে চুরি, সিসিটিভিতে শনাক্ত দুইজন আটক

উজিরপুরের বামরাইলে স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজুর উঠান বৈঠকে নেতাকর্মীদের ঢল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৩ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন,বিশেষ প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইলে স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর সোমবার বিকেল ৫ টায় বামরাইল ইউনিয়নে খোলনা শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থীর উঠান বৈঠকে বামরাইল ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ জাহাঙ্গির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আহমেদ শাহীন রনির সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বালী, সাবেক আয়কর কর্মকর্তা সৈয়দ নুর নবী বাবুল, বামরাইল ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহাবুদ্দিন আহমেদ মাইনুল, উপদেষ্টা সদস্য মোঃ হারুন অর রশিদ, সাবেক ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম জাকারিয়া।

উপস্থিত ছিলেন ফাইয়াজুল হক রাজুর সহধর্মিণী সালমা ফাইয়াজ, উজিরপুর বাজার কমিটির সভাপতি মোঃ শামসুল হক সিকদারসহ শত শত সমর্থক। এসময় প্রধান অতিথি স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু বলেন, সরকারের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়া, তা বাস্তবায়নের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাবেন বলে ঈগল প্রতীকে ভোট চেয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com