1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আমতলীতে পুলিশের অভিযানে ১২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬ মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দাপট, বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে নতুন যুগের বার্তা গৌরনদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন।  তালাবদ্ধ বাসায় সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত দুই মাসের ‘সম্পর্ক’ ঘিরে তোলপাড়, আগরপুর ডিগ্রি কলেজের প্রভাষক সাময়িক বরখাস্ত ইলিশ রক্ষায় বাউফলে টাস্কফোর্সের জরুরি সভা, ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দীর্ঘ ১৭ বছর পর গাজীপুরে গ্রেফতার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গৌরনদীর সাইদুল হক। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  রামপালে মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে মাচায় ‘মার্সেলো’ জাতের তরমুজ চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি,,

আমতলীতে পুলিশের অভিযানে ১২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বাচ্চু তালুকদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা) এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটে আমতলী থানার পিএসআই আশিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৩ নম্বর আঠারোগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাউলা এলাকায় আঃ জব্বার বিশ্বাসের বাড়ির কাছাকাছি কাঁচা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ১২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বাচ্চু তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তিনি আঠারোগাছিয়া এলাকার মো. মোস্তফা তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com