1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন আগৈলঝাড়া গৈলা মডেল ইউপিতে মানব পাচার রোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন সানি বিপ্লব সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক নিহত নড়াইলের নড়াগাতীতে তরুণ ব্যবসায়ীর অকাল মৃত্যু পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাদারীপুরের মস্তফাপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী কাওসারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাদ্রের কদবেলের টানে শিক্ষার্থী-পথচারীদের ভিড় কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক

আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, গৌরনদী বরিশালঃ-

বরিশালের আগৈলঝাড়ায় দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ তুলে স্বামীসহ শ্বশুরবাড়ির পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুপ্তি আক্তার নামে এক গৃহবধূ।

রোববার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলার বড় বাশাইল গ্রামের মো. ইব্রাহীম মোল্লার মেয়ে সুপ্তি আক্তার। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন জান্নাত আক্তার।

লিখিত বক্তব্যে সুপ্তি আক্তার জানান, প্রায় নয় বছর আগে রাজিহার এলাকার শাহাদাৎ ফকিরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তার কাছে দুই থেকে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি। দাবিকৃত টাকা দিতে না পারায় বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন সুপ্তি।

তার অভিযোগ, স্বামীর চাচা বিএনপি নেতা কামরুল ফকিরের পরামর্শ ও প্রভাবে তাকে নির্যাতন করা হতো। বর্তমানে তার একটি কন্যাসন্তান রয়েছে, যার বয়স প্রায় তিন বছর চার মাস।

সংবাদ সম্মেলনে সুপ্তি আক্তার আরও অভিযোগ করেন, ২০২৫ সালের ৫ নভেম্বর রাতে তার স্বামী পেটে লাথি মারেন। এতে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় বলে দাবি করেন তিনি। ওই সময় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিতেও বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন সুপ্তি।

দীর্ঘদিনের নির্যাতন সহ্য করতে না পেরে চলতি বছরের ১৩ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী, মামলাটির নম্বর ৩৬৮/২৬।

এছাড়া বিএনপি নেতা কামরুল ফকির ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও তুলে ধরেন সুপ্তি আক্তার।

সংবাদ সম্মেলনে তিনি স্বামী শাহাদাৎ ফকির, কামরুল ফকির, শাহে আলম ফকির, মনিরুজ্জামান ফকির ও সাহারুল ফকিরের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com