1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় অপহরণকারী গ্রেফতার, অপহৃতা কলেজ ছাত্রী উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭ রাজশাহী ব্যাটালিয়ন (১) সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎মাদক কারবারের অভিযোগ, কোটি টাকার সম্পদের মালিক—উৎস নিয়ে প্রশ্ন ‎

আগৈলঝাড়ায় অপহরণকারী গ্রেফতার, অপহৃতা কলেজ ছাত্রী উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল আগৈলঝাড়াঃ-

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্রি গ্রামের শেহের আলী মিয়ার মেয়ে কলেজ ছাত্রী নুর আক্তার শেফা (১৭) কে পয়সারহাট ব্রীজে ঘুরতে গেলে ওই স্থান থেকে গত ২৭ আগষ্ট বিকেলে কলেজ ছাত্রী শেফাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় একই এলাকার বাবুল ফকিরের ছেলে সাব্বির ফকিরসহ তার সহযোগীরা।মেয়েকে খুজে না পেয়ে পিতা শেহের আলী মিয়া গত ৪ সেপ্টেম্বর আগৈলঝাড়া থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন, যার নং-২।

ওই মামলার আসামী অপহরণকারী সাব্বির ফকিরকে মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে গ্রেফতারসহ অপহৃতা নুর আক্তার শেফা (১৭) কে উদ্ধার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর মোহাম্মাদ।

গতকাল বুধবার সকালে অপহরনকারীকে বরিশাল আদালতে এবং অপহৃতা নুর আক্তার শেফা (১৭) কে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, অপহরন মামলার আসামীকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। এবং অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com