1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন, দুই হতদরিদ্র পেলেন অটোভ্যান রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপসহ আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগ ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ৮ ভয় দেখিয়ে অরাজকতা করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না- এমপি খোকন তালুকদার ইতালির স্বপ্নে লিবিয়ায় নিখোঁজ সাইদুল: মুক্তিপণের ৩৯ লাখ টাকা দিয়ে নিঃস্ব পরিবার ​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার বরিশাল রেঞ্জে আগস্টের অপরাধ পর্যালোচনা সভা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিআইজির নির্দেশনা

আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

বিসিএস ক্যাডারেরে ১৭ তম ব্যাচের উত্তীর্ন নোয়াখালীর কৃতি সন্তান মোহাম্মদ শাহাজাহান (পিপিএম বার, পিএইচডি) ডিআইজি, রাজশাহী রেঞ্জ। রাজশাহী বিভাগের ৮ টি জেলায় আইনের সুশাসন প্রতিষ্ঠায় সফল এক কর্মকর্তা।

ফরিদপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে শাহাজাহানের কর্মজীবন শুরু। কর্ম জীবনে পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে উচ্চপদস্থ বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি। সকল ক্ষেত্রেই সততা,স্বচ্ছতা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে নিজেকে সফল মানুষ হিসেবে পরিচিত করেছেন। কিন্তু দুঃখের বিষয়,আ’লীগ সরকার তাকে বিএনপি পরিবার আখ্যায়িত করে দীর্ঘদিন পুলিশ স্টাফ কলেজে ফেলে রাখে। দীর্ঘ ১৭ বছর একটানা পুলিশের স্টাফ কলেজে বঞ্চনার শিকার হয়েও নিষ্ঠা ও সততার সাথে পালন করেন নিজ দায়িত্ব।

সর্বশেষ মিরপুর পুলিশ স্টাফ কলেজের সুপার নিউমারি হইতে পদোন্নতি পেয়ে পুলিশের ডিআইজি (DIG – Deputy Inspector General) হিসেবে ২ ফেব্রুয়ারি ২০২৫- এ যোগদান করেন রাজশাহী রেঞ্জ পুলিশে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের হলে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অস্থিতিশীল হয়ে পড়েছিল। এককথায় ৫ আগস্টের পর একটি ভ্যাকিউম বা শূন্যতা তৈরি হয়েছিল, যা সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন করে সাজাতে হয়েছে।

ঠিক সেই মুহূর্তে রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি পদে দায়িত্ব পেয়েছিলেন শাহাজাহান। জনবান্ধব পুলিশিং, অপরাধ দমন ও নিয়ন্ত্রণ,প্রযুক্তির ব্যবহার,মেধাবী নেতৃত্ব,প্রশাসনিক সক্ষমতা প্রতিষ্ঠায় সফল পুলিশ কর্মকর্তা হিসেবে শাহজাহান এর মতো ব্যক্তিরা জনবান্ধব পুলিশিং এবং উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আইনের সু-শাসন প্রতিষ্ঠায় সক্ষম হয়েছেন।

রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি হিসেবে প্রায় ১ বছর ধরে নিষ্ঠা,সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শাহজাহান। তিনি একাধারে একজন সাহিত্যিক,লেখক এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা যায়, অন্যান্য রেঞ্জ ডিআইজিগণ সরাসরি ওসি নিয়োগ দিলেও, তিনি ১৮৬১ আইন ও সংশোধন বিধি ২০২৫ অনুযায়ী পুলিশ সুপারদের পরামর্শের ভিত্তিতে যোগ্যতা অনুযায়ী ওসি নিয়োগে বিশেষ গুরুত্ব দেন। তার পাশাপাশি, পুলিশ কর্মীদের সুযোগ-সুবিধা অনুযায়ী স্থানান্তরের ক্ষেত্রে তাদের চাহিদাও বিবেচনা করেন। এই কারণে রাজশাহী রেঞ্জ পুলিশের সকল সদস্যদের কাছে তিনি এক মানবিক কর্মকর্তা হিসেবে অধিক পরিচিত।

তাঁর নমনীয়তা ও ভদ্রতার বহিঃপ্রকাশে দেখা যায়,গাড়ি থেকে নেমে কনস্টেবল থেকে শুরু করে প্রতিটি কর্মকর্তার সঙ্গে নিজে থেকে হাত মেলান এবং কুশল বিনিময় করেন। সাধারণ মানুষের মধ্যে মিশে যান খুব সহজেই। দক্ষ এই কর্মকর্তা সুনামের সহিত কাজ করে ভালবাসা পেয়েছেন রাজশাহী অঞ্চলের সকল শ্রেণির মানুষের নিকট। একজন মানবিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে, ডিআইজি মোহাম্মদ শাহজাহান রাজশাহী অঞ্চলের ভবিষ্যত প্রজন্মের আইডলে পরিনত হয়েছেন।

তিনি ডিআইজি হিসেবে কর্মরত থাকায় রাজশাহী রেঞ্জ থেকে সন্ত্রাস,মাদক,চাঁদাবাজি,ভূমি দখলসহ সকল অপরাধ কঠোর হস্তে করেছেন এবং বর্তমানেও আইন শৃংখলা রক্ষার্থে তা অব্যাহত রেখেছেন। আইনশৃঙ্খলা রক্ষার্থে নিচ্ছেন নানা মূখি পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com