1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
হিজলায় ৩৭৭-জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ উজিরপুর মহিলা কলেজের শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুরুতর আহত গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে-

হিজলায় ৩৭৭-জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৬৯৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, ইউসুফ আলী জুলহাসঃ-  বরিশালের হিজলা উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, দাখিল, কাওমিয়া ও হাফিজিয়া মাদরাসার ২০২৩ শিক্ষাবর্ষের হিজলা ও কাজিরহাট থানার মেধাবী ৩৭৭ জন শিক্ষার্থীদের মাঝে রহমান এন্ড নেছা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি ও পুরস্কার বিতরন করা হয়েছে।

২৬ আগস্ট সকাল ১১ টায় সরকারী সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন মাতব্বরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রহমান ও নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজুর রহমান এর ছেলে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার এএম মাসুম।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু, আফসার উদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সুলতান মাহমুদ, মাউতলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হারুনুর রশিদ, সরকারি হিজলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম,এফ এ আর গ্রুপের ম্যানেজার আবুল খায়ের মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ইসমাইল হোসেন, আব্দুল লতিফ খান, সাংগঠনিক সম্পাদক ও মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব হিরন হাওলাদার, সরকারি সংহতি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনায়েত উদ্দিন, হিজলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনীতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার মাসুম তার বক্তব্যে বলেন অসহায় দুঃস্থ মানুষের জন্য এই দানের হাত অব্যাহত থাকবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কাশিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে হিজলা ও কাজিরহাট এলাকার নানা বয়সী প্রায় তিন হাজার জনগণ অংশগ্রহণ করে।

আলোচনা সভা শেষে ব্যারিস্টার মাসুম ৩৭৭ জন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ ৩ হাজার টাকা ও উপহার সামগ্রী তুলে দেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com