1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১০:০০|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার গৌরনদীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা সুনামের সাথে দায়িত্ব পালন করে গেলেন জিএম আব্দুর রব ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত কুরবানিকে ঘিরে পশু ও মালিকের মায়ার বন্ধন কালিয়া পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন তানোরে ৫ কেজি গাঁজাসহ ট্রাক চালক-হেলপার আটক সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘পরীক্ষার ফি’ বাণিজ্য,,

সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধি, খুলনাঃ-খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তেরখাদা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তির মাতা জোহরা খাতুন গত ২২ শে ডিসেম্বর ~ ২০২৩ ইংরেজি শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহে——– রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০২ বছর। তিনি ২ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার আছরবাদ মরহুমার নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস সালাম মূর্শেদী , জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় যথাক্রমে মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ও মোঃ কামরুজ্জামান জামাল , জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ জামিল খাঁন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান , সাধারণ সম্পাদক কে আলমগীর হোসেন।

এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , বিভিন্ন সংগঠনের নেতা কর্মী , আলেম-ওলামা , গণ্যমান্য ব্যক্তি , জনপ্রতিনিধি , সাংবাদিক এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।এদিকে মরহুমার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন তেরখাদা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন তেরখাদা প্রেসক্লাবের সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা ( জাসাস ) খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান , প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা ( জাসাস ) খুলনা বিভাগীয় কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ রবিউল ইসলাম , সাংবাদিক মোঃ মাহবুব আলম, সাধারণ সম্পাদক এফ এম মফিজুর রহমান , তেরখাদা প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা ( জাসাস ) খুলনা বিভাগীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক সাগর কুমার বাড়ই , কে এম আলী মাসুম , কে এম আলী এহসান , মোল্লা সাইদুল ইসলাম , মোঃ শাহাবুদ্দিন বদির, সাংবাদিক ফাল্গুনী দাস , মোঃ বাবর আলী মোল্লা।

এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com