1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান তানোরের শীর্ষ ৫ পদ ও শতাধিক প্রতিষ্ঠানের দায়িত্বে ইউএনও নাঈমা খান: সততা ও দক্ষতায় পাচ্ছেন প্রশংসা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই প্রেমের টানে গাজীপুর থেকে পাথরঘাটায় তরুণী, হিন্দু যুবকের সঙ্গে বিয়ের দাবি

সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

১১ বছর পর রায়েও সন্তুষ্ট নন নিহতের মা, মূল আসামির খালাসে প্রশ্ন

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

দীর্ঘ প্রায় ১১ বছর পর বহুল আলোচিত সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান হত্যা মামলার রায় ঘোষণার পর সন্তুষ্ট হতে পারেননি নিহত সাংবাদিকের পরিবার। মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও মূল আসামি জহিরন আক্তার জুই ওরফে গেদিকে খালাস দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের মা নূর জাহান বেগম।

বুধবার (২ সেপ্টেম্বর) রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন। রায়ে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় রবেল হেমরামকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে এজলিন ও শম্ভু কুমারকে দণ্ড দেওয়া হয়। অপরদিকে, মামলার মূল অভিযুক্ত জহিরন আক্তার জুই ওরফে গেদিসহ কয়েকজনকে খালাস দেওয়া হয়েছে।

রায়ের পর আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন নিহত সাংবাদিক মশিউর রহমান উৎসের মা নূর জাহান বেগম। তিনি বলেন, দীর্ঘদিন আদালতে ঘুরলেও তিনি ন্যায়বিচার পাননি। মামলার সব আসামির মৃত্যুদণ্ডের দাবিতে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন তিনি।

নূর জাহান বেগম আরও অভিযোগ করেন, আলোচিত সাংবাদিক হত্যাকাণ্ডে মাদককারবারি জহিরন আক্তারের পরিকল্পনা ও অর্থায়নে ভাড়াটে খুনির মাধ্যমে মশিউর রহমান উৎসকে হত্যা করা হয়েছিল। তবে আদালতের রায়ে ওই আসামি খালাস পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।

মামলার নথি ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় রংপুরের স্থানীয় দৈনিক যুগের আলো কার্যালয়ে যান পত্রিকাটির স্টাফ রিপোর্টার মশিউর রহমান ওরফে উৎস রহমান। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে নগরীর ধর্মদাস এলাকায় একটি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা নূর জাহান বেগম রংপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে মামলাটি আদালতে গড়ালে দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।

রায়ের আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের কথা জানালেও রায়ে মামলার মূল অভিযুক্ত খালাস পাওয়ায় নিহতের পরিবার ও সাংবাদিক মহলে হতাশা দেখা দিয়েছে।

এদিকে, রায় ঘোষণার পর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর রংপুরের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি স্বাগত জানালেও মূল আসামির খালাসে ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর রায়ের বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরেন।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সাংবাদিক হত্যার মতো ঘটনায় প্রকৃত দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে মামলার খালাসপ্রাপ্ত আসামিদের বিষয়ে উচ্চ আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।

নিহত সাংবাদিকের পরিবারের পক্ষ থেকেও রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতির কথা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com