1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান  আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান

শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

ব্যাংকের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর, শিক্ষার্থীদের আর্থিক লেনদেনে আসবে আধুনিক সুবিধা

সাগর কুমার বাড়ই, তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

শিক্ষার্থীদের বিভিন্ন ফি ও চার্জ আদায়ের প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে সোনালী ব্যাংক পিএলসির অনলাইন ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ নিয়েছে খুলনার তেরখাদা উপজেলার শতদল মহাবিদ্যালয়। এ লক্ষ্যে ৯ নভেম্বর দুপুর ১টার দিকে কলেজ মিলনায়তনে ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানটির মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব মনির উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, খুলনার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি তেরখাদা শাখার শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার পুষ্পেন্দু কুমার ঘরামী।

কলেজের ক্রীড়া শিক্ষক বিপুল কুমার মৈত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক পার্থ রঞ্জন সিকদার, সোনালী ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. ফয়সাল শেখ, সাচিয়াদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবুল বাশার এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাকের তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান।

এ ছাড়া বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হান্নান বিশ্বাস ও প্রণব কুমার সরকার। এ সময় মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস এবং শতদল মহাবিদ্যালয়ের পক্ষে অধ্যক্ষ আলহাজ্ব মনির উদ্দীন বিশ্বাস আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন ফি ও চার্জ অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে আদায়ের কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হলো। এতে শিক্ষার্থীদের আর্থিক লেনদেন আরও সহজ ও সুশৃঙ্খল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com