1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি- হেলাল,  সম্পাদক পাবেল নির্বাচিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:২৬|
সংবাদ শিরোনামঃ
প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি- হেলাল,  সম্পাদক পাবেল নির্বাচিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

নাঈম হোসেন,লক্ষ্মীপুরঃ- লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি পদে বুধবার (২০ই ডিসেম্ভর) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত প্রেসক্লাব হল রুমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সভাপতি পদে হোসাইন আহম্মেদ হেলাল ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন ভোরের কাগজ এর মোঃকামাল হোসেন।

নির্বাচনকে ঘিরে এদিন সকাল থেকেই প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠে প্রেসক্লাব চত্বর। ভোটারদের কাছে ভোট চাইতে দেখা যায় প্রার্থীদের। কর্মীরাও চালিয়েছেন নিজ নিজ প্রার্থীর প্রচারণা।মোট ভোটার সংখ্যা ছিলো ৯২ জন।

ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদে ২৭ জন প্রার্থী লড়েছিলেন। এছাড়া প্রচার সম্পাদক পদে নাজিমউদ্দিন রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে জয় পেয়েছেন ২য় বার ভোটে নতুন চাঁদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হোসাইন আহম্মেদ হেলাল।এছাড়াও যারা গত ১৩ই ডিসেম্ভর বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন- লক্ষ্মীপুর প্রেস ক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সাইদুল ইসলাম পাবেল, সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মীর ফরহাদ সুমন ,কোষাধক্ষ্য ফিরোজ উদ্দিন হাওলাদার, দপ্তর সম্পাদক শাকের মোঃরাসেল, সাহিত্য সম্পাদক আফরোজা আক্তার রাঙ্গা, ক্রীড়া সম্পাদক আরিফ খান জয়, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা , নির্বাহী সদস্য রবিউল ইসলাম ও রাকিব হোসেন , আরিফুর রহমান নির্বাচিত হয়েছে।

সভাপতি পদে হোসাইন আহম্মেদ হেলাল ও মোঃকামাল হোসেনের ভোট সংখ্যা সমান হওয়ায়  ২০শে ডিসেম্বর বুধবার উক্ত পদে ফের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে  নির্বাচন কমিশনার বৃন্দের উপস্থিতিতে।

ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদে ২৭ জন প্রার্থী লড়েছিলেন। এছাড়া প্রচার সম্পাদক পদে নাজিমউদ্দিন রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com