1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:৪১|
সংবাদ শিরোনামঃ
রামপালে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ দেবীগঞ্জে ১৫ লক্ষ টাকার ইট সোলিং রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, ভারী বৃষ্টিতে ভেঙে জনদুর্ভোগ চরমে। মাদারীপুরে কিশোর মারুফ হত্যার বিচার দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক

রামপালে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপালে বাগেরহাট প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালে সরকারি খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করে খালের পানি চলাচল স্বাভাবিক করেছে উপজেলা প্রশাসন।

২-মে (শনিবার) সকাল ১১টার দিকে উপজেলার বাইনতলা ইউনিয়নের চন্ডিতলা খালে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে খালের মাঝে বাঁধ টি কেটে অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে ওই বাঁধের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে আশপাশের কৃষিজমিতে সেচ সংকট ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম-এর নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয় বলে প্রশাসন জানিয়েছে।

বাঁধ অপসারণের পর খালের পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি খাল, নদী ও জলাশয়ে অবৈধ দখল বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com