1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপাল হানাদার মুক্ত দিবস পালন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৪৭|
সংবাদ শিরোনামঃ
শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত। টরকী বন্দরে হতদরিদ্র মানুষের পাশে ফ্রেন্ডস ইউনিটি পাওয়ার—এক বেলা মেহমানদারিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার” গৌরনদীতে শহীদ বীর উত্তম জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত  বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,,

রামপাল হানাদার মুক্ত দিবস পালন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে যথাযথ সম্মানের সাথে রামপাল হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। “আমাদের গ্রাম” ক্যান্সার কেয়ার এন্ড রিসোর্স সেন্টার এর সহযোগীতায় ও বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল জলিল পাঠাগারের উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১১.০০ টায় উপজেলা স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর প্রতিনিধিবৃন্দ এতে অংশ গ্রহণ করেন। এরপর “আমাদের গ্রাম” ক্যান্সার কেয়ার রিসোর্স সেন্টারের সহযোগিতা দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এবং শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার রিসোর্স সেন্টারের উপদেষ্টা শেখ বজলুর রহমান, প্রধান শিক্ষক হাওলাদার আ. মান্নান, প্রভাষক মো. সাইফুল আলম বকতিয়ার, কল্লোল মজুমদার, পুষ্পেণ রায়, এম. এ, সবুর রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী , ছাত্রলীগ নেতা মো. কাবির হোসেনসহ আমাদের গ্রাম ক্যন্সার কেয়ার হাসপাতালের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।

১৯৭১ সালের ১৩ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুদ্ধকালীন কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল জলিলের নেতৃত্বে রামপাল হানাদার মুক্ত হয়। সেদিন রামপালের মুক্তিযোদ্ধারা রামপাল কে হানাদার মুক্ত করে রামপাল থানায় লাল সবুজের পতাকা উত্তোলন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com