1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপাল হানাদার মুক্ত দিবস পালন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’য় ফিরলেন নতুন আবহে নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ৮ ভয় দেখিয়ে অরাজকতা করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না- এমপি খোকন তালুকদার ইতালির স্বপ্নে লিবিয়ায় নিখোঁজ সাইদুল: মুক্তিপণের ৩৯ লাখ টাকা দিয়ে নিঃস্ব পরিবার ​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার বরিশাল রেঞ্জে আগস্টের অপরাধ পর্যালোচনা সভা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিআইজির নির্দেশনা বাবুগঞ্জে একই রাতে একাধিক বাড়িতে চুরি, সিসিটিভিতে শনাক্ত দুইজন আটক উজিরপুরে মাদক-জুয়া ও ব্ল্যাকমেইলের অভিযোগ, যুবকের বিরুদ্ধে বিক্ষোভ দেবীগঞ্জে তালাবদ্ধ বিদ্যালয়, নেই শিক্ষক-শিক্ষার্থী,, আগৈলঝাড়া গৈলা পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থে আয়রন ব্রিজ উদ্বোধন

রামপাল হানাদার মুক্ত দিবস পালন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে যথাযথ সম্মানের সাথে রামপাল হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। “আমাদের গ্রাম” ক্যান্সার কেয়ার এন্ড রিসোর্স সেন্টার এর সহযোগীতায় ও বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল জলিল পাঠাগারের উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১১.০০ টায় উপজেলা স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর প্রতিনিধিবৃন্দ এতে অংশ গ্রহণ করেন। এরপর “আমাদের গ্রাম” ক্যান্সার কেয়ার রিসোর্স সেন্টারের সহযোগিতা দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এবং শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার রিসোর্স সেন্টারের উপদেষ্টা শেখ বজলুর রহমান, প্রধান শিক্ষক হাওলাদার আ. মান্নান, প্রভাষক মো. সাইফুল আলম বকতিয়ার, কল্লোল মজুমদার, পুষ্পেণ রায়, এম. এ, সবুর রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী , ছাত্রলীগ নেতা মো. কাবির হোসেনসহ আমাদের গ্রাম ক্যন্সার কেয়ার হাসপাতালের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।

১৯৭১ সালের ১৩ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুদ্ধকালীন কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল জলিলের নেতৃত্বে রামপাল হানাদার মুক্ত হয়। সেদিন রামপালের মুক্তিযোদ্ধারা রামপাল কে হানাদার মুক্ত করে রামপাল থানায় লাল সবুজের পতাকা উত্তোলন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com