1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে ৬টি আসনে ৫টি নৌকা, একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয় হয়েছে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:২৩|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

রাজশাহীতে ৬টি আসনে ৫টি নৌকা, একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয় হয়েছে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনের বেসরকারী ফলাফল পাওয়া গেছে। বেসরকারী ফলাফলে একটিতে স্বতন্ত্র ও বাকি ৫টিতে নৌকার বিজয় হয়েছে। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। রাত সাড়ে ৮টার পর থেকে একটি একটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করে। সবশেষ বেসরকারী ফলাফলে রাজশাহীর ৬টি আসনের মধ্যে একটিতে স্বতন্ত্র প্রার্থী ও ৫টিতেই নৌকার প্রার্থীর বিজয় হয়েছে।

রাজশাহী-১ আসনে (তানোর-গোদাগাড়ী) আবারো নৌকার জয় হয়েছে। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরি আবারো নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ১০৩৫৯২ ভোট ও একই দলের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৪২৪১৯ ভোট।

রাজশাহীর-২ (সদর) আসনেও আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা (কাঁচি) বিজয়ী হয়েছেন। চতুর্থবারের মত নৌকায় উঠে ভোট করা ওয়ার্কার্সপার্টির ফজলে হোসেন বাদশা এবার নৌকা থেকে ছিটকে গেছেন। এ আসনে ১১২টি কেন্দ্রের ফলাফলে শফিকুর রহমান বাদশা পেয়েছেন ৫৪০৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিকের প্রার্থী এমপি ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১৪৬৬ ভোট। রাজশাহী সদর আসনে ২২ হাজার ৬৩০ ভোটের ব্যবধানে স্বতন্ত্র কাঁচির প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বিজয়ী হয়েছেন।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নৌকার জয়জয়কার হয়েছে। এখানে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী বা অন্য দলের শক্ত প্রার্থী ছিলো না। এ আসন থেকে এবার নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেন আসাদুজ্জামান আসাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিল জাতীয়পার্টির আব্দুস সালাম। আসাদ নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ১৫৪৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুস সালাম লাঙ্গল প্রতিক নিয়ে পেয়েছেন ৫২৪৭ ভোট।

রাজশাহী-৪ (বাগমারা) আসনেও হাড্ডাহাড্ডি লড়াই করে জয়ী হয়েছে নৌকা। একটি মাত্র উপজেলা নিয়ে গঠিত এ আসনটিতে আওয়ামী লীগেরই দুই হেবিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করেন আবুল কালাম আজাদ। আর দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন এমপি এনামুল হক। নৌকার প্রার্থী কালাম পেয়েছেন ১০৭০৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এমপি এনামুল হক পেয়েছেন ৫৩৫৬১ ভোট।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে হাড্ডাহা্িড লড়াই হয়েছে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। আসনটিতে একই দলের স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওবায়দুর রহমান (ঈগল)। বেসরকারী ফলাফলে দেখা গেছে এ আসনে নৌকার প্রার্থী দারা পেয়েছেন ৮৬৯১৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল ঈগল প্রতিক নিয়ে পেয়েছেন ৮৩৮৬২ ভোট।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) এ আসনে চতুর্থবারের মত নির্বাচিত হয়েছেন নৌকা প্রার্থী ও বর্তমান পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অন্য আসনের মতই এ আসনেও শাহরিয়ারের ছিল আওয়ামী লীগেরই শক্ত স্বতন্ত্র প্রার্থী। রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করেন শাহরিয়ার আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান (কাঁচি)। বেসরকারী ফলাফলে দেখা গেছে এ আসনে শাহরিয়ার আলম পেয়েছেন (নৗকা) ১০১৫৯৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী রায়হান (কাঁচি) পেয়েছেন ৭৪২৭৮ ভোট। ফলাফলে শাহরিয়ার আলম ২৭৩২১ ভোটে বিজয়ী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com