1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে জাল টাকা সহ চাঁপাইনবাবগঞ্জের এক কারবারি গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:১৯|
সংবাদ শিরোনামঃ
সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত বাংলা সাহিত্যের কালজয়ী ঔপন্যাসিক ডা. নীহার রঞ্জন গুপ্ত’কে স্মরণ পঞ্চগড়ের দেবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত গৌরনদীতে পিআইবির উদ্যোগে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি

রাজশাহীতে জাল টাকা সহ চাঁপাইনবাবগঞ্জের এক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রাধানঃ-

মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে নগদ টাকার ভিতরে নকল জাল নোট প্রস্তুত ও বিপণনকারী প্রতারক চক্রের মূলহোতা শহিদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার হাট বাকইল এলাকার মৃত সেলিম রেজার ছেলে। এসময় তার নিকট থেকে ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া নামক এলাকায় একটি প্রতারক চক্রের কিছু অসাধু সদস্য নগদ টাকার বান্ডিলের ভাজে নকল জাল টাকা বিপণন করে জনসাধারণকে প্রতারিত করে আসছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল চক্রটির গতিবিধি পর্যবেক্ষন শুরু করে এবং অভিযান পরিচালনা করে। এসময় জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শহিদুল জালনোট প্রস্তুত ও বিপণনকারী প্রতারক চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবত জাল টাকার নোট একটি চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে প্রস্তুত ও বিপণন করে আসছিলো। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com