1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রমজান উপলক্ষে কালিয়ায় এতিমখানা-মাদ্রাসায় সৌদি সরকারের খেজুর বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:২৫|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে ১৫ লক্ষ টাকার ইট সোলিং রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, ভারী বৃষ্টিতে ভেঙে জনদুর্ভোগ চরমে। মাদারীপুরে কিশোর মারুফ হত্যার বিচার দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

রমজান উপলক্ষে কালিয়ায় এতিমখানা-মাদ্রাসায় সৌদি সরকারের খেজুর বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইলঃ-

নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩২টি এতিমখানা ও মাদ্রাসা প্রতিষ্ঠানের মাঝে সৌদি সরকারের উপহার হিসেবে খেজুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে কালিয়া উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব খেজুর বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে খেজুরের কার্টুন তুলে দেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের পক্ষ থেকে প্রাপ্ত খেজুর উপজেলার ৩১টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা এবং উপজেলা কেন্দ্রীয় মসজিদের জন্য ১ কার্টুন করে মোট ৩২ কার্টুন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের দেওয়া এই উপহার নির্ধারিত এতিমখানা ও মাদ্রাসাগুলোর মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাসে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা যেন ইফতারের সময় এই খেজুর ব্যবহার করতে পারে, সে লক্ষ্যেই সৌদি আরবের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার ৩১টি মাদ্রাসা ও এতিমখানা এবং উপজেলা মসজিদে তা বিতরণ করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট এতিমখানা ও মাদ্রাসার প্রধানরা সৌদি আরব সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com