1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মুলাদিতে বিএনপির নাম ভাংগিয়ে শাহে আলম স্বপনের দখল বানিজ্য - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:১৪|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

মুলাদিতে বিএনপির নাম ভাংগিয়ে শাহে আলম স্বপনের দখল বানিজ্য

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ- বরিশালের মুলাদি থানার বিএনপি নেতা শাহে আলম স্বপন এর বিরুদ্ধে গত ৫ আগস্টের পরে স্থানীয় বিভিন্ন দোকানপাট দখল জমি দখল ও বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।

তার এহেন কর্মকান্ডে অতিষ্ঠ মুলাদি পৌরসভার বিভিন্ন সাধারণ মানুষ। বিগত সরকারের আমলে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান তরিকুল হাসান খান মিঠুর সাথে সখ্যতা গড়ে তুলে সুযোগ-সুবিধা নিয়েছেনে।

উপজেলা চেয়ারম্যানের সাথে নির্বাচনে ভোট চাইতেও দেখা গেছে বিএনপি নেতা স্বপনকে। আওয়ামী লীগ থেকে পরোক্ষভাবে বিভিন্ন সুযোগ সুবিধা নিতেন তিনি। ৫ আগস্ট এর পরে নিজেকে বিএনপি নেতা দাবি করে মুলাদি পৌরসভায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে এই নেতা।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ৩১ তারিখ বিএনপি নেতার আত্মীয় পরিচয়ে সাখাওয়াত হোসেন বিপ্লব, জাকির হোসেন পিল্টু মিলে ভুক্তভোগি একটি পরিবারের পৈত্রিক সম্পত্তি প্রায় ৮ শতাংশ জমি দখল করে অবৈধভাবে বালুভারাট করেছে বলে একাধিক সুত্রে জানা যায়।

এ বিষয়ে ভুক্তভোগী বলেন, অভিযুক্তরা আমার পৈতৃক সম্পত্তি দখল করতে আসলে আমরা বাধা দেয় তখন আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এবং আমাদের প্রান মাসের হুমকি দেয়। আমি মুলাদী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে বিচারের দাবিতে একটি অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা শাহে আলম স্বপন বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আমার আত্মীয়, সেজন্য তার সাথে নির্বাচনে সময় দিয়েছিলাম কিন্তু আওয়ামী লীগ থেকে আমি কোন সুবিধা বিগত দিনে নেইনি। এবং ৫ তারিখের পরেও কোন অনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলাম না।

এ বিষয়ে মুলাদীর থানার অফিসার ইনচার্জ বলেন, আমি বাহিরে আছি পরে কল দিয়েন জেনে জানাবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com